Web Analytics
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, তারা সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে ফোনে হুমকি পেয়েছেন। কলদাতারা নিজেদের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে দায়িত্বকালীন সময়ে অনিয়মের অভিযোগ তুলে শাস্তির হুমকি দেন। সরকার ও ডিজিএফআই কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের পক্ষ থেকে এমন কোনো ফোন করা হয়নি। দুইজন সাবেক উপদেষ্টা স্বীকার করেছেন, ইন্টারনেটভিত্তিক অ্যাপসের মাধ্যমে ইফতারের আগে বা গভীর রাতে এসব ফোন আসে।

১৩তম সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব হুমকির ঘটনা ঘটছে। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকার ওই দিনই বিদায় নেয়। মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট করেছেন এবং ডিজিএফআই থেকে নিশ্চিত করা হয়েছে যে এসব ফোন ভুয়া। নাম প্রকাশ না করা আরেক উপদেষ্টা জানান, আরও কয়েকজন উপদেষ্টাও একই ধরনের ফোন পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, একটি গোষ্ঠী গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে বিদায়ী উপদেষ্টাদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।