Web Analytics
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি উপাচার্যের দায়িত্বে আছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, নিজের নিয়োগের রাজনৈতিক প্রেক্ষাপট স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই, তবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণকে সবার আগে রাখতে হবে। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীকে দোয়া করতে বলেন।

গত ১৭ বছরের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সে সময় বাক্‌স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার সংকুচিত ছিল এবং শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি নড়াইলে হত্যাকাণ্ড ও কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।