Web Analytics
খুলনার হরিণটানা থানায় দায়ের করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার খুলনা, বরিশাল ও পিরোজপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন প্রতাপ সরকার, তারেক হাসান ওরফে রুবেল এবং মো. হাসনাত হাবিব রিফাত।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করে। ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের তালিকায় প্রতাপের নাম ছিল। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের খাজা হল গেটসংলগ্ন এলাকা থেকে তারেক হাসানকে গ্রেপ্তার করে এসআরবি-৬।

পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় যৌথ অভিযানে রিফাতকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, আজমুলের মৃত্যুর পর তিনি আত্মগোপনে ছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আজমুলকে ১৮ সেপ্টেম্বর রাতে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। মামলার তদন্ত চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।