ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত না মানলে যুদ্ধ বন্ধের আলোচনা এগোনো সম্ভব নয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তেহরানের এই অবস্থান তুলে ধরেন এবং বলেন, চলমান আলোচনায় অগ্রগতির জন্য শর্তগুলো মেনে নেওয়া প্রয়োজন।
গালিবাফ জানান, ইরানের নির্ধারিত সাতটি শর্তের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির ভিত্তি হিসেবে তেহরান এই শর্তগুলো নির্ধারণ করেছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, চাপ সৃষ্টি বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তেহরানকে তার অবস্থান থেকে সরানো যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত মেনে নিলেই কেবল আলোচনায় অগ্রগতি সম্ভব হবে।