Web Analytics
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবির আন্দোলনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পিকেটিংয়ের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে আন্দোলনস্থল ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হওয়ায় দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রকৃত পোশাকশ্রমিক নন; শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে তারা পিকেটিং ও নাশকতার চেষ্টা করছিলেন। পিকেটিংকারীরা উত্তেজিত হলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বেলা ১১টার পর থেমে থেমে যান চলাচল শুরু হয়। আটকরা থানাহেফাজতে রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।