Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বেলা ২টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা CEPA নিয়ে আলোচনা হয়। দক্ষিণ কোরিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ইয়ো হান-কু বলেন, অনেক দক্ষিণ কোরিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং ভবিষ্যতে আরও কোম্পানি বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলোকে খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি জাহাজ নির্মাণে দক্ষিণ কোরিয়ার দক্ষতা এবং বাংলাদেশের সম্ভাবনাময় জনশক্তির কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে কর্মীদের প্রশিক্ষণ ও ভাষাশিক্ষা দিতে পারে। জাহাজ নির্মাণে বিনিয়োগ হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা বৈঠকে জানানো হয়। প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।