Web Analytics
যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, ইসরাইলের ভাবমূর্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আস্থা বিশ্বজুড়ে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউড সার্ভে’ শীর্ষক এই জরিপটি ৩৬টি দেশে ৪৪ হাজার ৬৫৭ জন প্রাপ্তবয়স্কের অংশগ্রহণে ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত হয়। এতে দেখা যায়, গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন, আর ২৫ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। বাংলাদেশে ৭৯ শতাংশ মানুষ ইসরাইলবিরোধী মনোভাব প্রকাশ করেছেন, যা শীর্ষস্থানীয়দের মধ্যে। তুরস্কে এ হার ৯৭ শতাংশ, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও উচ্চ। অন্যদিকে ভারতে মাত্র ২৮ শতাংশ নেতিবাচক মনোভাব দেখা গেছে।

জরিপে নেতানিয়াহুর প্রতি বৈশ্বিক আস্থার সংকটও স্পষ্ট। বাংলাদেশে ৯০ শতাংশ মানুষ তাঁর ওপর অনাস্থা প্রকাশ করেছেন, তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়ায়ও একই প্রবণতা দেখা গেছে। তুলনামূলক ইতিবাচক মনোভাব পাওয়া গেছে কেবল কেনিয়া ও ফিলিপাইনে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ইসরাইল ও নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে, বিশেষ করে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান, আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের বৈশ্বিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।