Web Analytics
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা শনিবার গ্রেপ্তার হওয়ার পর দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব নিয়েছেন অজিঙ্ক শিন্দে। শীর্ষ তিন নেতা আটক বা গ্রেপ্তার হলে শিন্দে মূল নেতৃত্ব দেবেন বলে সিজেপি আগে থেকেই জানিয়ে রেখেছিল। সেই পরিকল্পনা অনুযায়ী তাঁর নেতৃত্বেই কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে।

গ্রেপ্তারের আগে অভিজিৎ দীপকে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা গ্রেপ্তার হতে প্রস্তুত। শুক্রবার গভীর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আশঙ্কা করেছিলেন, বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি দেশবাসীকে অনুরোধ জানান, তাঁকে বা তাঁর সহকর্মীদের আটক করা হলেও যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচি যেন কোনোভাবেই বন্ধ না হয়।

সিজেপির কর্মসূচি ঘিরে শুক্রবার রাত থেকেই রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লির অন্তত ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ, বিভিন্ন এলাকায় ১৪৩ ধারা জারি এবং বহু স্থানে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১,০০০ জন গ্রেপ্তার হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।