Web Analytics
চলতি ফুটবল বিশ্বকাপে ইরান জাতীয় দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরান দল গ্রুপ পর্বের শেষ ম্যাচের দুদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, শনিবার সকালে মিসরের বিপক্ষে ম্যাচ শেষে দলকে সেদিনই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানান, এটি পূর্বপরিকল্পিত ছিল এবং দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইরান দল কঠোর নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল, কারণ ম্যাচের আগের দিনই কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি ছিল, যা খেলোয়াড়দের ফিটনেস ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বাধা দিচ্ছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রশাসনিক ও লজিস্টিক জটিলতায় তাদের বেস ক্যাম্প আরিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নেওয়া হয়। কয়েকজন সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্তের পর দলটি তিজুয়ানা থেকে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছে।

দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ইরান বর্তমানে ‘জি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে এবং মিসরের বিপক্ষে ম্যাচটি নকআউটে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।