Web Analytics
সরকার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছরের ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

প্রেস ব্রিফিং অনুযায়ী, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রের অধীনে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবেও পালিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।