Web Analytics
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বুধবার বিকেল ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিবেশী দেশের সঙ্গে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট সংশোধন এবং এয়ারস্পেস ব্যবহারের চার্জ মওকুফসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ভারতের নিজস্ব প্রস্তুতকৃত শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা স্টল এয়ারক্রাফট বাংলাদেশের এয়ারস্ট্রিপগুলোতে ব্যবহারের উপযোগিতা তুলে ধরেন। মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সমন্বয়ের পক্ষে মত দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।