Web Analytics
ময়মনসিংহের তারাকান্দা সদর এলাকায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিলের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, গত কয়েকদিন ধরে পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে শাকিল গ্রুপের এক কর্মী আহত হন। এরপর উভয় পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে আসছে।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ে পাঁচজন বা তার বেশি ব্যক্তি কোনো ধরনের সমাবেশ বা জমায়েত করতে পারবেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।