Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান দেশের একান্ত নিজস্ব বিষয়। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে পক্ষে ও বিপক্ষে মত প্রকাশ করা হচ্ছে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেই হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।