Web Analytics
ইরানের সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিভিন্ন নামে পরিচালিত কোম্পানি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরান সরকারের অর্থের জোগান বন্ধ করতে ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে। অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের আন্তর্জাতিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বেসেন্ট বলেন, তার মন্ত্রণালয় ইরানের সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত আর্থিক উৎস বন্ধের চেষ্টা চালিয়ে যাবে। এক্সে তিনি বলেন, ইরান-সংশ্লিষ্ট অর্থ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবেশ ঠেকাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে কাজ করে। অবৈধ আর্থিক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও তিনি অঙ্গীকার করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।