Web Analytics
ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। বৃহস্পতিবার রাতে আল শাবাবের বিপক্ষে ৪–২ ব্যবধানে জয় পেয়েছে তার দল আল নাসর। ম্যাচে রোনালদোর সতীর্থ জোয়াও ফেলিক্স দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এই জয়ে লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে আল নাসর, যারা এখন আল হিলালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে।

৩২ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ৮২, আর ৩১ ম্যাচে আল হিলালের ৭৭ পয়েন্ট। আগামী মঙ্গলবার দুই দল মুখোমুখি হবে, যেখানে জয় পেলে রোনালদোর দল নিশ্চিত করবে সৌদি লিগের শিরোপা। জয় পেলে আল নাসরের পয়েন্ট হবে ৮৫, যা আল হিলালের নাগালের বাইরে থাকবে।

রোনালদো ৭৫ মিনিটে সাদিও মানের ক্রস থেকে গোলটি করেন। এটি তার ক্যারিয়ারের ৯৭১তম গোল এবং চলতি মৌসুমে লিগে ২৬তম গোল। হাজারতম গোলের জন্য তার প্রয়োজন আরও ২৯ গোল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।