সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিতের আপিল শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পর মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আপিলকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বদিউল আলম মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী কারিশমা জাহান। মামলাটি এর আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ছিল।
২০২৫ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্ট রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এবং তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেয়। এর আগে ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন প্রণয়ন হয় এবং বদিউল আলম মজুমদার আপিল করে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।