Web Analytics
ওয়াশিংটন নতুন করে ইরানে হামলা চালালে ইউরোপের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। এতে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রতিশোধমূলক হামলা বিস্তারের ইঙ্গিত পাওয়া গেছে।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে ইরান কেবল আশপাশের মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত সীমাবদ্ধ রাখবে না। তার ভাষ্য অনুযায়ী, ইউরোপের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে এবং সেগুলো ইরানে হামলা চালানোর কাজে ব্যবহৃত হলে, সেসব স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। তিনি মার্কিন সেনাদের অবস্থানের সুযোগ দেওয়া দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা না করারও সতর্ক করেন।

সাক্ষাৎকারে রেজাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো আলোচনা চলছে না। তিনি আরও জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত পুনরায় শুরু ঠেকাতে নতুন কূটনৈতিক তৎপরতার মধ্যে তার বক্তব্য দুই দেশের উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।