Web Analytics
কুমিল্লায় মাদকাসক্ত ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৬) নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। মঙ্গলবার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা নার্গিস এই রায় ঘোষণা করেন। আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে ঘটনাটি ঘটে। মাদকের টাকা না পেয়ে সিদ্দিক তার ৮০ বছর বয়সি মা খায়েরা বেগমকে জোহরের নামাজের সময় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন। বাদী রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানান। পরে দণ্ডপ্রাপ্ত সিদ্দিককে কড়া পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।