Web Analytics
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নয় দিন এগিয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি, শনিবার ও রোববার, পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নতুন তারিখ পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমাতে সহায়তা করবে।

সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার স্বার্থেও সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।