Web Analytics
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের ঈদের ছুটিকালীন এলাকায় সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এবং সেই পরিদর্শনের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

রক্ষণাবেক্ষণ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় গ্রাহক অসন্তোষ কমাতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও তথ্য প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে। তাদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠিয়ে বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী ঈদের সময় দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে, তবে ঈদের পর সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। বিদ্যুৎ বিভাগ আশা করছে, সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।