Web Analytics
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের দায়িত্বপালনে মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী কলেজগুলো নিয়মিত পরিদর্শন, শিক্ষার মান যাচাই এবং আয়-ব্যয়ের অডিট নিশ্চিত করার কথা বলেন। কী ধরনের শিক্ষা কার্যক্রম চলছে, শিক্ষার্থীদের কী পড়ানো হচ্ছে এবং কারিকুলাম কতটা যুগোপযোগী—এসব বিষয়ে কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তিনি। দক্ষতাভিত্তিক কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ এবং পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ৩৭টি কলেজের ৫৭ জন কৃতী শিক্ষার্থী ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান; প্রত্যেকে সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা পেয়েছেন। ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্বাচিত ১ হাজার ৫২৫টি কলেজের ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, কারিকুলাম উন্নয়ন এবং দক্ষতাভিত্তিক, বাজারমুখী কোর্স চালুর কাজ এগোচ্ছে; ২০২৭ সালের শেষ নাগাদ কারিকুলাম সংস্কার শেষ করার লক্ষ্য রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।