Web Analytics
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেতা দুলা মিয়াকে কারা ফটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা নির্বাচনের আগে চট্টগ্রামে নিজ বাসা থেকে লোহাগাড়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

কারা ফটকে ফুলেল শুভেচ্ছার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এবং নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সামাজিক মাধ্যমে দুলা মিয়ার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ও বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতার ছবিও ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দুলা মিয়া অতীতে বিএনপি নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, চলতি বছরের ৪ জানুয়ারি রাতে পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকা থেকে দুলা মিয়াকে একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার মুক্তি ও বিএনপি নেতার শুভেচ্ছা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।