Web Analytics
যুক্তরাজ্যের বৃহত্তম গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জিচিএইচকিউ) দাবি করেছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছে। সংস্থার পরিচালক অ্যান কিস্ট-বাটলার তার প্রথম জনসমক্ষে দেওয়া বক্তৃতায় এই তথ্য প্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোড-ব্রেকিং কেন্দ্র ব্লেচলি পার্কে দেওয়া এই ভাষণে তিনি যুক্তরাজ্যের নিরাপত্তা হুমকি ও তা মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেন।

কিস্ট-বাটলার সতর্ক করে বলেন, যুক্তরাজ্য এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে এবং রাশিয়া দেশটির অবকাঠামো, গণতান্ত্রিক প্রক্রিয়া, সরবরাহ চেইন ও জনগণের বিশ্বাসকে লক্ষ্যবস্তু করছে। তিনি ক্রেমলিনকে একাধিক গুপ্তচরবৃত্তির চক্রান্তের জন্য দায়ী করেন এবং বলেন, মস্কো যুক্তরাজ্য ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে একটি অঘোষিত ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে, যদিও রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি নিউজ রাশিয়ান ও মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজারের বেশি রুশ সেনার মৃত্যু নিশ্চিত করা গেছে।

তিনি আরও সতর্ক করেন যে রাশিয়া ও চীন উভয় দেশই মহাকাশে বিনিয়োগ বাড়াচ্ছে এবং যুক্তরাজ্য ও তার মিত্রদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় এগিয়ে থাকতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।