Web Analytics
পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুর ১২টায় জমজম রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটিটি ঘোষণা করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক এবং বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তাঁর দাবি, দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিটি গঠন করা হয়েছে এবং দীর্ঘদিন রাজপথে সক্রিয় কর্মীদের চরমভাবে উপেক্ষা করা হয়েছে।

বক্তারা বলেন, নতুন সভাপতি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন এবং আগে দলের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। সাধারণ সম্পাদকসহ একাধিক পদে বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ চেয়ে তারা সতর্ক করেন, দাবি মানা না হলে পরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে সাবেক কমিটির একাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।