Web Analytics
বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং শূন্য বর্জ্য উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্কের দুই প্রতিষ্ঠান। এ লক্ষ্যে তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন ও দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় জিরো ওয়েস্ট মিউজিয়ামে এটি স্বাক্ষরিত হয়।

দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানের ব্যানারে বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের জলবায়ুবিষয়ক উদ্যোগ ‘ক্লাইমা’র নামও ছিল। পরবর্তী পর্বে ফাউন্ডেশনটির চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি ও কপ-৩১-এর ক্লাইমেট হাই-লেভেল চ্যাম্পিয়ন সামেদ আগিরবাশ যোগ দেন।

সমঝোতা স্মারকের আওতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় দুই প্রতিষ্ঠানের সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। বর্জ্য উৎপাদন কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত কপ-৩১-এ কোনো বাংলাদেশি ফাউন্ডেশনের স্বাক্ষরিত এটিই একমাত্র সমঝোতা স্মারক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।