Web Analytics
২০২৬ সালের ১০ এপ্রিল শুক্রবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আলোচনার এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট।” তিনি সংসদ সদস্যদের ধৈর্য ধরে অপেক্ষা ও মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানান।

স্পিকার আরও বলেন, সংসদে মৌখিক আলোচনার সুযোগ সীমিত, তাই সদস্যদের নোটিশ দিতে হবে, যা পরে বিচার করা হবে। আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনতে পারেন, যা সরকারি দল বিবেচনা করবে।

তিনি সংসদের পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়ে বলেন, বড় একটি জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে এবং ন্যায্য নির্বাচনের মাধ্যমে বড় একটি বিরোধী দল সংসদে এসেছে। তিনি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।