Web Analytics
ইউক্রেনের একাধিক শহরে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, এতে এক শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছে। যুদ্ধের অবসান নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় বৈঠকের আগে এই হামলা হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাশিয়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান।

কিয়েভ পুলিশ জানায়, হামলায় অনাবাসিক ভবনে আগুন লাগে, একটি বহুতল ভবনের জানালা ভেঙে যায় এবং একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ১৪ জন আহত হয়, যার মধ্যে সাত বছর বয়সি এক শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় ১৯টি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি বাড়ি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং সাতজন আহত হয়। ক্রিভিই রিহ শহরে আরও দুজন আহত হয়।

চার বছর আগে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন এই সংঘাতের অবসান চায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।