গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির চার নেতাকে দলীয় নীতি ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতলেবর রহমান রেজা, মো. আবু কালাম আজাদ, মো. এনামুল হক শিল্পী এবং সদস্য মোছা. মুনমুন রহমান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার কার্যকর করা হয়েছে, যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে।