Web Analytics
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ও প্রশাসন নির্লিপ্ত থাকলে আসন্ন নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, ভোটকেন্দ্রের আশপাশে থাকা সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং কালো টাকার ব্যবহার বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, এই দায়িত্ব সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের পক্ষ থেকে অবাধ ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে প্রার্থী, কর্মী ও ভোটারদের ওপর হামলা হচ্ছে। তিনি দাবি করেন, একটি পক্ষ সংগঠিতভাবে বিপুল পরিমাণ অবৈধ অর্থ বিতরণ করছে, যা রাজনীতিকে কলুষিত করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচিত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান, খুলনা-৫ আসনের ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের আশঙ্কা রয়েছে। তালিকাটি প্রশাসন ও মনিটরিং সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!