Web Analytics
গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরাইলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলন। সংগঠনটি হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং এটি আন্তর্জাতিক আইন, মানবিক রীতিনীতি ও নৈতিকতার সব মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, তথাকথিত পিস কাউন্সিলকে তারা ইসরাইলের অব্যাহত লঙ্ঘন ও এর পরিণতির জন্য সরাসরি দায়ী মনে করে। ইসলামিক জিহাদ আরও অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলি দখলদারত্বকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে যাচ্ছে।

সংগঠনটির ভাষ্য, দায়মুক্তির নীতি দখলদার শক্তিকে তাদের আগ্রাসন আরও বাড়াতে উৎসাহিত করছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ। প্রতিবেদনে বলা হয়েছে, নাসের হাসপাতালে ইসরাইলি সামরিক বাহিনীর এটি সপ্তম হামলা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।