Web Analytics
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা করতে বাংলাদেশ রেলওয়ে শুধুমাত্র নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে ট্রেনের অগ্রিম টিকিট কেনার পরামর্শ দিয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিবন্ধিত আইডি ব্যবহার করে নির্ধারিত অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে এবং ভ্রমণের সময় আইডিধারীকে মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অন্য কোনো ব্যক্তি বা মাধ্যম থেকে টিকিট কেনা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রতারণার অভিযোগ রেলওয়ে কর্মকর্তাদের, আইনশৃঙ্খলা বাহিনীকে বা হটলাইন ১৩১ নম্বরে জানানো যাবে।

গত বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, আধা ঘণ্টায় প্রায় ৬০ লাখ হিট পড়ে। ঈদযাত্রায় পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৪৩টি ট্রেনের ৩১ হাজার ২৪০টি আসন রয়েছে এবং যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনও চালানো হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।