Web Analytics
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হরমুজ প্রণালীকে ইরানের কৌশলগত “পারমাণবিক অস্ত্র” হিসেবে উল্লেখ করেছেন। আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কীভাবে কার্যকর হবে তা স্পষ্ট নয়, তবে ইরানের হাতে শক্তিশালী কৌশলগত উপাদান রয়েছে—হরমুজ প্রণালী, যার সম্ভাবনা অফুরন্ত।

বিশ্লেষকদের মতে, এটি কোনো বাস্তব পারমাণবিক অস্ত্র নয়, বরং ইরানের ভূ-রাজনৈতিক প্রভাব বোঝাতে একটি রূপক মন্তব্য। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং জানান, তেহরান আলোচনার জন্য একটি ১০-দফা প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে প্রণালী পুনরায় খুলে দিতে চাপ দিচ্ছিল, যা সাম্প্রতিক উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার পর এসেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।