Web Analytics
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রতিরোধ দিবস’-এর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি। রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজন ছিল। আব্দুল কাইয়ুম ২০১৮–১৯ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান।

কাইয়ুমের মা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি এবং তিনি অনুষ্ঠানের বিষয়েও কিছু জানতেন না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এবং মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, সিন্ডিকেটের ১১০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ ঘোষণা করা হয়, যা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণে পালিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।