জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া এই বিক্ষোভে দলটি সিদ্ধান্তটিকে ‘গণবিরোধী’ বলে আখ্যা দিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানায়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯.৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দাম জুন মাস থেকে কার্যকর হবে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।