Web Analytics
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ২ আগস্ট দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহ এ আদেশ দেন। ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, দুই মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটিতে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। এর আগে ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা অভিযানে ইমনের অবস্থান শনাক্ত হয়। গ্রেপ্তার আসামিদের তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুরের একটি পরিত্যক্ত বসতবাড়ি থেকে বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।