তেল আবিবের মেয়র রন হুলদাই জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে শহরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চারজন আহত হন এবং উদ্ধারকর্মীরা তাদের চিকিৎসা দেন। ঘটনাস্থলে থাকা এএফপি সংবাদদাতার তথ্যে জানা গেছে, শহরের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় একটি পুরনো তিনতলা ভবন ধ্বংস হয়ে গেছে।
আর্মি রেডিওসহ ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ ধারণা করছে তিন থেকে চারটি ওয়ারহেড ছোঁড়া হয়েছিল, প্রতিটিতে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল। ইসরায়েলি জরুরি সেবা বিভাগ বিস্ফোরণের পর ব্যাপক ক্ষয়ক্ষতির একটি ভিডিও প্রকাশ করেছে এবং জানিয়েছে, আহত চারজনকে চিকিৎসা দিয়ে দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে।
সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে হাজারো মানুষ আহত হয়েছে।