Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকার এমন একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা হবে সরকারের প্রকৃত প্রতিচ্ছবি।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশ একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস না করার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং সততা, মেধা ও দক্ষতাকে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি হিসেবে গ্রহণ করবে। তিনি উল্লেখ করেন, জনগণের চোখে সরকারের ভাবমূর্তি অনেকটাই পুলিশের আচরণের ওপর নির্ভর করে, তাই মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।