যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে সিবিএস নিউজ জানিয়েছে। গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর। তবে এসব কর্মকর্তা একসঙ্গে নাকি আলাদা হামলায় নিহত হয়েছেন, তা স্পষ্ট নয়।
একই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আইআরজিসি এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
খামেনির মৃত্যুতে ইরান সরকার সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। হামলার স্থান ও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।