শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুরে নিজ দলের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী বীরউত্তম। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা জানান, সকাল থেকে সভা শুরু হলে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে দুপুর ১২ টার দিকে অংশ নেন। পরে কাদের সিদ্দিকী দুপুর সাড়ে ১২টার দিকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন। দুপুর আড়াইটার দিকে চেয়ার থেকে কাদের সিদ্দিকী ঢলে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যায়। সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কাদের সিদ্দিকীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।