Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার সমালোচনা করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, নামেই এটি আন্তর্জাতিক বিমানবন্দর; ভেতরের পরিস্থিতি দেখে এটিকে মাছের বাজার মনে হতে পারে।

সাদিক কায়েম বলেন, ভারত বা দক্ষিণ এশিয়ার অন্য দেশের বিমানবন্দরে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যে যাত্রীরা লাগেজ পান। অথচ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই, তিন, এমনকি চার ঘণ্টা অপেক্ষার পরও অনেকে লাগেজ খুঁজে পান না। তাঁর অভিযোগ, লাগেজ দেরিতে পাওয়ার পাশাপাশি ভেতর থেকে মালামাল চুরি এবং নানাভাবে যাত্রী হয়রানির ঘটনাও ঘটে।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাও তিনি সমালোচনা করেন। অব্যবস্থাপনার জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং আখতারুজ্জামানের মুক্তি দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।