Web Analytics
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ পেয়েছেন আটজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ, ট্রফি ও সনদ দেওয়া হয়েছে। একই দিন সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এসএমই মেলার উদ্বোধন করেন তিনি।

পুরস্কারের বিভাগগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা, নারী ও পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা, নারী মাইক্রো উদ্যোক্তা, স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের বলে জানানো হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলাটি ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এতে পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান থাকবে। ২০০৫ সালের জাতীয় এসএমই নীতিকৌশলের ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।