Web Analytics
ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মাসুদ রানা (৩০) ও ঝিনাইদহের সিয়াম (৩৫)। তারা ভবন নির্মাণের কাজে ময়মনসিংহে অবস্থান করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভবনের অষ্টম তলায় লিফট স্থাপনের সময় হঠাৎ দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক ডা. বেলাল জানান, নির্মাণের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয়েছে এবং শ্রমিকদের নিয়োগ ও তদারকির দায়িত্ব ঠিকাদারের। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার কারণ ও নির্মাণস্থলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।