Web Analytics
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৬ মে ২০২৬) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, কারিনার অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে কারিনার সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার সাহস ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এনসিপির মুখপাত্র তার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

লিভারজনিত জটিলতায় কারিনা কায়সার মারা গেছেন। তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ শনিবার (১৬ মে) ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।