Web Analytics
মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই সৌদি আরব ও কাতারের সঙ্গে একযোগে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তিন দেশের নেতারা পৃথক ফোনালাপে ট্রাম্পকে জানিয়েছেন, সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং আলোচনার সুযোগ দেওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, ইউএইর এই অবস্থান দেশটির আগের কঠোর নীতির তুলনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, নতুন সংঘাত শুরু হলে ইরানের পাল্টা হামলায় আঞ্চলিক অর্থনীতি ভয়াবহ সংকটে পড়তে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের সংঘাতে ইরান ও ইরানপন্থি গোষ্ঠীগুলোর হামলায় বহু মানুষ নিহত হয় এবং বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এপ্রিলের যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। পাকিস্তানের মাধ্যমে দুই পক্ষ বার্তা আদান-প্রদান করছে এবং সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।