Web Analytics
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার কথা বলা হয়েছে এবং ৫০ মাইলের বেশি দূরত্বে চলা ট্রেনে সেই কামরার সঙ্গে শৌচাগার সংযুক্ত থাকার বিধান রয়েছে। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া প্রবেশের জন্য জরিমানার কথাও উল্লেখ আছে। ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন এ বিষয়ে রিট করেন, যার পর ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে কেন আইন অনুযায়ী নারীদের জন্য কামরা বরাদ্দের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চায়।

ঈদে নারী যাত্রীদের ভোগান্তি কমাতে করা সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।