Web Analytics
বাংলাদেশ ও তুরস্ক ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একটি বিস্তৃত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং তুরস্কের পক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, পেশাদার অ্যাথলেটদের অভিজ্ঞতা বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকীকরণের নতুন যুগের সূচনা হলো।

চুক্তি অনুযায়ী, উভয় দেশ ক্রীড়া ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের একটি বহুমুখী কাঠামো তৈরি করবে। প্রধান ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও অর্থায়নের অভিজ্ঞতা বিনিময়ের জন্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের পারস্পরিক সফর হবে। পাশাপাশি বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা ও অর্থায়নে কারিগরি তথ্য ও শিক্ষা উপকরণ ভাগাভাগি করা হবে।

সমঝোতা স্মারকে সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুবিধা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্ব দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে এবং ক্রীড়ার মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক গভীর করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।