Web Analytics
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে কর্মচারী নিয়োগে ভাইভার নম্বর ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি এবং লিখিত পরীক্ষার পাস নম্বর কমানোর বিধিমালা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টায় জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভকারীরা ভাইভার নামে বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং ভাইভা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ইবি শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও দলীয় নিয়োগের সুযোগ তৈরি হতে পারে। তিনি দ্রুত আইন বাতিল করে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

ইবি শাখা ইসলামী ছাত্রআন্দোলন বাংলাদেশের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, চাকরির জন্য ১০, ২০ বা ৩০ লাখ টাকা দিতে হলে অর্থের ক্ষতির পাশাপাশি মেধাবীদের বঞ্চিত করা হয়। তিনি বলেন, দরিদ্র পরিবারের গ্র্যাজুয়েট সন্তানরা যেন চাকরি না পেয়ে আবার কৃষিকাজ বা ভ্যান চালাতে বাধ্য না হন। শিক্ষার্থীদের সরকারের শক্তি ও সহযোগী হিসেবেও উল্লেখ করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।