Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিওতে এই ব্যবস্থা দেখানো হয়। তবে ঘাঁটিটি কোথায় অবস্থিত, সে তথ্য প্রকাশ করেনি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এই প্রদর্শনী সামনে এসেছে।

ইরানের দাবি, নতুন ব্যবস্থাটি আগের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত। এর আগে দেশটি একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা ব্যবহার করত। প্রতিবেদনে তরল জ্বালানির ব্যবহারকে প্রযুক্তিগত অগ্রগতি বলা হয়েছে, কারণ এটি তুলনামূলক কার্যকর এবং ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালনাকারীদের বাড়তি সুবিধা দেয়।

উন্মোচন অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং যুদ্ধ পরিচালনার কাঠামোয় নতুন কিছু ‘অপ্রত্যাশিত কৌশল’ ও অত্যন্ত কার্যকর সামরিক সরঞ্জাম যুক্ত হয়েছে। টেলিভিশনে প্রচারিত এই প্রদর্শনীর মাধ্যমে তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ থাকার বার্তা দিতে চেয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।