Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি, হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির বরাতে এ দাবি প্রকাশ করেছে। প্রতিবেদনে হামলার সময় বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পরিচয় উল্লেখ করা হয়নি।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর জবাব হিসেবে তারা এসব জাহাজে হামলা করেছে। তাদের বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তাসনিম জানিয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, তারা ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে’ লক্ষ্যবস্তু করেছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের উসকানি ও সমর্থনে এসব জাহাজ হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশের চেষ্টা করছিল। বাহিনীটি বলেছে, প্রণালিটি এখনো তাদের শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার আওতায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।