Web Analytics
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা প্রতিহত করতে ইরানকে উন্নতমানের ড্রোনের একটি চালান পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেহরান রাশিয়াকে যে ড্রোন সরবরাহ করেছিল, এবার সেই প্রযুক্তিই মস্কো থেকে ইরানে ফিরে এসেছে। এই ঘটনাটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নতুন দিক নির্দেশ করছে।

গত ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার পর থেকে ইরান এক মাসেরও বেশি সময় ধরে ইসরাইল, উপসাগরীয় প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ধারাবাহিক ড্রোন হামলা চালাচ্ছে। যদিও ইরানের নিজস্ব শাহেদ ড্রোন রয়েছে, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া এর নকশায় উন্নতি এনে উন্নত নেভিগেশন ক্ষমতা যুক্ত করেছে।

ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তারা জানান, রাশিয়া ও ইরানের মধ্যে ড্রোন স্থানান্তর নিয়ে এ মাসে ‘খুব সক্রিয়’ আলোচনা হয়েছে। তবে চালানটি এককালীন নাকি ধারাবাহিক, কতগুলো ড্রোন পাঠানো হয়েছে বা এর কৌশলগত গুরুত্ব কতটা—এসব বিষয়ে কোনো পক্ষই স্পষ্ট তথ্য দেয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।